ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ্য বদলি করা আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কারণে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়।


