Author: টাইমস রিপোর্ট

কুষ্টিয়াী দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে মো. বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেজ উদ্দিন ওই এলাকার গ্রামপুলিশ চৌকিদার হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রাজীব (২৮) নিহতের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে সেই মহিষ বিক্রির টাকা বাবার কাছে দাবি করেন ছেলে রাজীব। তবে বানেজ উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায়…

Read More

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে চলাচলকারী একমাত্র সরকারি সি-ট্রাক ‘এসটি ইলিশা’ গত চার মাস ধরে বন্ধ থাকায় প্রায় দেড় লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নিরাপদ বিকল্প না থাকায় যাত্রীরা প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন অবৈধ ও ঝুঁকিপূর্ণ ট্রলারে। স্থানীয়দের অভিযোগ, মেঘনার ডেঞ্জার জোনে সি-সার্ভে (বে-ক্রসিং) সনদ ছাড়া যাত্রীবাহী নৌযান চলাচল নিষিদ্ধ থাকলেও দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলারে যাত্রী পারাপার চলছে। তবে এসব ট্রলারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে সি-ট্রাকটির চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইজারা-সংক্রান্ত জটিলতায় সেটি আর চালু হয়নি। ফলে রোগী, শিক্ষার্থী, বৃদ্ধ ও শিশুদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।…

Read More

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। ১০ একর জমিতে গড়ে ওঠা নতুন কারখানায় প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। রোববার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ। অনুষ্ঠানে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বক্তব্য দেন। নতুন কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, বৈদ্যুতিক পাখা, এলইডি বাতি ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। ধাপে ধাপে…

Read More

বিশ্বব্যাংকের সহায়তায় আগামী ৩ বছরে পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। সে লক্ষ্যে শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউজিসি জানায়, প্রথম পর্যায়ে ২০ জন মাস্টার ট্রেইনার তৈরির পর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন ন্যাশনাল ট্রেইনার অংশ নিচ্ছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫০০ নবীন এবং ৩ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আল-মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব…

Read More

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার মাদারীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে মাদারীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়, রাজধানী বেকারি নামের একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, পঁচা ডিম সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, খাবার মেঝেতে রাখা, রশিদ…

Read More

৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে ও প্রতিবাদ করতে পারছেন, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আয়োজিত ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছিল জীবনের ঝুঁকি নেওয়ার শামিল। ৫ আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা এখন নিজের অধিকার নিয়ে সরব হতে পারছেন, যা ইতিবাচক।’ তিনি বলেন, জাতীয় ছাত্রশক্তি কখনো হল দখলের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সালদা নদী সীমান্ত শূন্য লাইনে এ ঘটনা ঘটে। রোববার দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম। এস এম শরিফুল ইসলাম জানান, রোববার সকালে এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সালদা নদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। তিনি আরো জানান, সীমান্তে যেকোনো…

Read More

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেয়। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন নির্ধারণ করেছে আদালত। মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন (সেনাবাহিনীতে কর্মরত), কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান…

Read More

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, পুলিশ প্লাজার পিছনে একটি মোটরসাইকেলসহ দুজন আহত অবস্থায় পড়ে ছিলেন। এরপর দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জায়েদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। পথে পুলিশ প্লাজার পিছনের রাস্তায় গেলে পিছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। মৃত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। দুপুরে তিনি জানতে পারেন, হাতিরঝিলের রোডে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে এসে জায়েদের মরদেহ দেখতে পান। চিকিৎসকের বরাত…

Read More

সাভারের হেমায়েতপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘন ঘন বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ছয় জন আহত হয়েছেন। রোববার রাত ১টার পরে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে থাকা গোডাউনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় কেমিক্যালের ড্রামে গুদামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য এবং স্থানীয় দুই বাসিন্দাসহ ছয় জন আহত হন। আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম,…

Read More