Author: টাইমস রিপোর্ট

সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘অশালীন ও আপত্তিকর’ পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ পাঠিয়ে এসব পোস্ট, ভিডিও ও মন্তব্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের নোটিশ পাওয়ার পর অধিকাংশ চিহ্নিত ভিডিও, পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো। নতুন করে এ ধরনের কোনো কনটেন্ট প্রকাশিত হচ্ছে কি না, তা নজরদারিতে একটি বিশেষ পুলিশ দল কাজ করছে। নতুন কনটেন্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো হচ্ছে। ৩৭ দিনব্যাপী ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরই এ অভিযান শুরু হয়। শনিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা…

Read More

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি রঙিন প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং,…

Read More

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ ছয় জন আহত হয়েছেন। সোমবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ। আহতরা হলেন, ফজলুল হক হাওলাদার (৭৫), তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫) ও পলক হোসেন (২২) । আহত এম্বুলেন্স চালক এর নাম জানা যায়নি। জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল। এম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সোমবারের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত…

Read More

কানাডার মুদি বাজারে বড় করপোরেট চেইনের আধিপত্য কমিয়ে স্থানীয় কৃষক ও খাদ্য উৎপাদকদের শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জাতীয় খাদ্য নিরাপত্তা কৌশলের আওতায় আগামী ১০ বছরে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে দেশজুড়ে সর্বোচ্চ ৪০টি স্থানীয় ফুড হাব গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডার মুদি বাজারের প্রায় ৭৫ শতাংশ বিক্রি নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। ফলে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন এবং বাজারে প্রতিযোগিতাও সীমিত হয়ে পড়ে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কৃষক রোজ ভিয়েনে বলেন, তিনি ও তার স্বামী ডেভিড ভিয়েনে ২০ বছর আগে বড় মুদি চেইনের কাছে লোকসানে রসুন বিক্রি না…

Read More

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। সোমবার সকাল দশটার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Read More

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সোমবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনা দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ০৭০ নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ০৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ০৩৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭২ টাকা। দেশের বাজারে…

Read More

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে একটি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন ওয়াগনের ধাক্কায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে দুইজন নিহত হয়েছেন। এতে তিনটি যানবাহনের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাক পাড়া এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। নিহত দুজনই দুর্ঘটনাকবলিত মাহেন্দ্রটির যাত্রী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন…

Read More

প্রায় দুই সপ্তাহের টানা সামরিক উত্তেজনার পর দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে দুই দেশকে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ফেরাতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য সময় দিচ্ছেন বলে জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি বলেন, ওমানসহ মধ্যস্থতাকারীরা গত কয়েক সপ্তাহ ধরে এবং বিশেষ করে গত কয়েক দিনে দুই পক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত দুই রাতে যুক্তরাষ্ট্র হামলা না চালানোয় ইরানও পাল্টা হামলা থেকে বিরত রয়েছে। জুনে স্বাক্ষরিত ৬০ দিনের অন্তর্বর্তী চুক্তির অর্ধেক সময় ইতোমধ্যে পেরিয়ে গেলেও, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ…

Read More

এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে। সোমবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। তার মতে, এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। বিমানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক রুট বন্ধ…

Read More