ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
সোমবার সকাল দশটার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


