ঝালকাঠিতে রোগী নিয়ে খাদে ছিটকে পড়ল অ্যাম্বুলেন্স, আহত ৬

ঝালকাঠিতে রোগী নিয়ে খাদে ছিটকে পড়ল অ্যাম্বুলেন্স, আহত ৬
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এম্বুলেন্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ ছয় জন আহত হয়েছেন।

সোমবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

আহতরা হলেন, ফজলুল হক হাওলাদার (৭৫), তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫) ও পলক হোসেন (২২) । আহত এম্বুলেন্স চালক এর নাম জানা যায়নি।

জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল। এম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল রহমান ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে এই দূর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকায় নেয়া হচ্ছে।

অন্যরা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানাগেছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘ আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলমান আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad