জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেপ্তার

জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেপ্তার
পুলিশের জব্দকৃত জাল নোট এবং নোট তৈরির সরঞ্জাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি রঙিন প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করছিলেন। পরে নিজেদের ও সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

সিটিটিসি সূত্রে জানা গেছে, মূলহোতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad