মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তি যথেষ্ট নয়। এ জন্য সমাজের সব মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সকলকে সম্পৃক্ত করে আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।’ তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা যে পদক্ষেপগুলো…
Author: টাইমস রিপোর্ট
নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার অসুস্থ অবস্থায় আবুল কাশেম সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাতে ক্যানোলা লাগানো অবস্থায় তিনি বিন্নাগুনি গ্রামে তার বোনের বাড়িতে বোনকে দেখতে যান। সেখান থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায়…
ট্যালকমভিত্তিক বেবি পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে হওয়া হাজারো মামলার নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলার পরিশোধে সম্মত হয়েছে বহুজাতিক ওষুধ ও স্বাস্থ্যসেবাপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)। সোমবার প্রতিষ্ঠানটি জানায়, এই সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা অন্তর্ভুক্ত হয়েছে। দেশটিতে ট্যালকম সংক্রান্ত মোট মামলার ৯৯ দশমিক ৭৫ শতাংশই জনসনের বিরুদ্ধে। তবে অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের অন্তত ৯৫ শতাংশ বাদী এই সমঝোতায় সম্মতি দিলেই এটি কার্যকর হবে। ট্যালক একটি নরম খনিজ, যা দীর্ঘদিন প্রসাধনী ও শিশুপণ্যে বহুল ব্যবহৃত হলেও ক্যান্সারের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ায় এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়।…
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। আহত দুজনও পুরুষ, যাদের বয়স ৩৯ বছর। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রগুলোর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বন্দুকযুদ্ধ ও হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশের উচ্চনিরাপত্তা এলাকায় এ ধরনের হামলা বিরল। যদিও রাজধানীতে ইউনিয়ন…
লেবাননে ইসরায়েলের কিছু সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। দক্ষিণ লেবাননে বেসামরিক মানুষের ঘরবাড়ি ব্যাপকভাবে ধ্বংস এবং ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করে তিনি এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান। লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে আরেক দফা সরাসরি বৈঠকের কয়েক দিন আগে সোমবার এ মন্তব্য করেন তুর্ক। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো লেবানন সফরে তিনি দেশটির সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে বাস্তুচ্যুত মানুষের সঙ্গে দেখা করেন। আগামী সপ্তাহে রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে ২৬ জুন হওয়া একটি কাঠামোগত চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা…
রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতেমো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। সে মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী । সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলের। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের…
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে ‘তুলা রয়’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তার মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, সম্প্রতি ২য় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তুলা রাম মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও তিনি সমস্যার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হতে পারছিলেন না। বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকেই তিনি…
জামালপুর সদর উপজেলার দিগপাইতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মো. ননি ড্রাইভার (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মো. হাফিজ (৫৫) নামে আরও একজন মারা যান। নিহত ননি ড্রাইভার দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. হাফিজ সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, সকালে ননি ও হাফিজ কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত…
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম জানান, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের খবর পেয়ে…
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনা ঘটে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের বাসিন্দা। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধু মুনিরা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সাথে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে মুনিরার সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে…

