Author: টাইমস রিপোর্ট

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শাহীনূর আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গোলাপ মিয়া (৩৮) ও ছেলে মোহাম্মদ হাসান (৯) গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারসংলগ্ন টাওয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুর আক্তার পাকুন্দিয়া উপজেলার নারান্দী এলাকার বাসিন্দা। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিহত শাহীনুরের ভাই দিদারুল আলম রাসেল জানান, শাহীনুর তার স্বামী গোলাপ মিয়া ও ছেলে হাসানকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার টাওয়ার মোড়ে পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি যাত্রীবাহী বাসের…

Read More

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৩ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুই দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এপির খবরে বলা হয়, ভূমিকম্পের পর প্রায় ২৩ হাজার বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ১০ হাজার মানুষ ৪০০টির মতো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তীব্র গরমের কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার কুমামোতো কর্তৃপক্ষ জানায়, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি। উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা…

Read More

বরগুনায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগে বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলায় হয়রানির শিকার ব্যক্তিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের আদালত এ আদেশ দেন। আদালতের আদেশে মামলার অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর মো. মোশারফ হোসেন কানাডায় চাকরি দেওয়ার নামে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার এ.কে.এম. সহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার শুনানির একপর্যায়ে আদালত বাদীকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর…

Read More

ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন৷ সোমবার দুপুরে সদরের চিলারং ইউনিয়নের চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলাউদ্দীন একই এলাকার বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। গত সোমবার সকালে তিনি অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখানোর জন্য দিনাজপুরে নিয়ে যান। একই দিন সকালে তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাইরে বের হলে ১৫ বছর বয়সী ছোট মেয়ে ঘরে একা ছিল। দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের প্রায় ৭৮০ কেজি আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার দুপুর ১ টায় ১০০ টি বক্সে মোট ৬০০ পিস আনারস আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উপহার গ্রহণ করতে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশনের এসিস্টেন্ট কনসোলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এসময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের…

Read More

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়া পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান- ২০১১ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে মাগুরিয়া পাড়া এলাকায় কাঁঠাল গাছের পাতা কুড়ানো নিয়ে আসামিদের সঙ্গে…

Read More

হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি কিংবা মাছ ধরার ডার্কি- একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের তৈরি এসব সরঞ্জাম। অথচ আধুনিকতার ছোঁয়া আর সস্তার প্লাস্টিক পণ্যের সয়লাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেই বাঁশ শিল্প আজ বিলুপ্তির পথে। দিনাজপুরের বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, শ্রম আর সময়ের সঠিক মূল্য না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এই কুটির শিল্পের সাথে জড়িত কারিগররা। জেলার বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরি পণ্যের বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমেছে। কাঁচামাল হিসেবে বাঁশের উচ্চ দাম আর বাজারজাতকরণের জটিলতায় উৎপাদন খরচই উঠছে না। ফলে জীবন ধারণের তাগিদে এই শিল্পের সাথে যুক্ত অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে পা…

Read More

সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় গাইবান্ধা জেলা শহরের প্রবেশপথে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু দুই বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। ফলে নতুন সেতু থাকা সত্ত্বেও পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা শহরের যানজট কমানো এবং পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প হিসেবে ২০২২ সালের শেষ দিকে দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের জুনে নির্মাণকাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এখনো সেগুলো চালু করা যায়নি। এর মধ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত ঘাঘট-২ সেতুর দৈর্ঘ্য প্রায় ৭৬…

Read More

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আসনগুলো হলো ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো, অন্টারিওর বিচেস-ইস্ট ইয়র্ক এবং কুইবেকের শিকুতিমি-লে ফিয়র। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন, নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেল পদ ছাড়ায় এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উইলকিনসন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মার্টেলকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে স্পিকারকে বাদ দিয়ে হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসনসংখ্যা ১৭১। তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর ২৮ আগস্ট পদত্যাগ করলে তা…

Read More

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। নোটিশে উল্লেখ করা হয়, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং পড়া, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) শেখানো এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশে আরও বলা…

Read More