কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শাহীনূর আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গোলাপ মিয়া (৩৮) ও ছেলে মোহাম্মদ হাসান (৯) গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারসংলগ্ন টাওয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীনুর আক্তার পাকুন্দিয়া উপজেলার নারান্দী এলাকার বাসিন্দা।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিহত শাহীনুরের ভাই দিদারুল আলম রাসেল জানান, শাহীনুর তার স্বামী গোলাপ মিয়া ও ছেলে হাসানকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার টাওয়ার মোড়ে পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গোলাপ মিয়া ও তার ছেলে হাসানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনুরকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান দিদারুল আলম রাসেল।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad