‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমার মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিনি লাখ রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার পর মিয়ানমার বর্তমানে মালয়েশিয়ায় বসবাসকারী প্রাথমিকভাবে পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র তথ্য অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম এই চুক্তিটিকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা রক্ষার দিকে একটি প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, লোকেরা বলে ‘তাদের ফেরত পাঠাও, তাদের ফেরত পাঠাও’। কোথায় ফেরত পাঠাব? মিয়ানমার তো তাদের নিতে চাচ্ছিল না। তিনি আরও যোগ করেন, এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি। এখন তারা প্রথমে পাঁচ হাজার লোককে নিতে রাজি হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতেও সম্মত হয়েছে।

তবে কবে নাগাদ মিয়ানমার তাদের এসব রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেবে তার কোনো সময়সীমা জানাননি আনোয়ার ইব্রাহিম।

তিনি জানান, আঞ্চলিক শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে মালয়েশিয়া মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

মিয়ানমারের সামরিক বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জাতিগত নিধনের শিকার হয়ে ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা তাদের মাতৃভূমি ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে যায়। প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় এবং অনেকে বিপজ্জনক সমুদ্র যাত্রা শেষে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad