Author: টাইমস রিপোর্ট

পাকিস্তানের উত্তরাঞ্চলে বিশ্বের ১২তম উচ্চতম পর্বত ব্রড পিকে তুষারধসে নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজাসহ ১০ আরোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার তার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড সামাজিক যোগাযোগমাধ্যমে পুরজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানায়, ব্রড পিকে অভিযান চালানোর সময় তুষারধসে নির্মল পুরজা এবং অভিযানের অন্য সদস্যরাও প্রাণ হারিয়েছেন। তবে অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ৪৩ বছর বয়সী নির্মল পুরজা বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে সবচেয়ে কম সময়ে আরোহণের রেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে তিনি ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করেন। পরে তার…

Read More

সেউতা দিয়ে স্পেনে প্রবেশের আশায় সাঁতরে বা সীমান্তের উঁচু বেড়া টপকে যাওয়া বহু অভিবাসী হতাশ হয়ে আবার মরক্কোয় ফিরতে শুরু করেছেন। তাদের অভিযোগ, ক্ষুধা, চরম ক্লান্তি এবং স্থানীয়দের বিরূপ আচরণ তাদের ইউরোপে নতুন জীবনের স্বপ্ন ভেঙে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সীমান্ত পেরিয়ে ফিরে আসা অভিবাসীরা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পরিচিতদের বার্তা দেখে তারা বিশ্বাস করেছিলেন, কঠোর নিরাপত্তাবেষ্টিত সেউতার সীমান্ত অতিক্রম করা সম্ভব। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা মূল ভূখণ্ড স্পেনে যাওয়ার কোনো সুযোগ পাননি। মরক্কোর ফেজ শহরের একটি বেকারিতে কর্মরত ব্রাহিম বলেন, উন্নত জীবনের আশায় চাকরি ছেড়ে তিনি সেউতায় গিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ…

Read More

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ‘বালজি রোসি’ রেস্তোরাঁর প্রবেশমুখে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, অজ্ঞাত পরিচয়ের এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এর পরপরই তার বহন করা বোমার বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক গ্রাহক নিহত হন। আহত ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে…

Read More

জামালপুরের মেলান্দহে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করায় তাদের নির্দেশেই রাতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। শনিবার রাতে মেলান্দহ ও জামালপুরের দুটি বেসরকারি হাসপাতালে মরদেহটি নেওয়া হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ওই বৃদ্ধার নাম হালিমা বেগম (৬৫)। স্থানীয়রা জানান, হালিমা নামের ওই বৃদ্ধার মৃত্যু হলে শনিবার সকাল ৮টার…

Read More

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম, মো. আজাদ এবং মো. রাজন । পুলিশ জানায় রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা…

Read More

হবিগঞ্জের লাখাইয়ে নেশার উদ্দেশ্যে ব্যবহৃত হোমিওপ্যাথিক অ্যালকোহলজাতীয় তরল পান করার পর দম্পতিসহ পাঁচজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার ও বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। পুলিশ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বাকি দুজনের বিষয়ে থানায় কোনো তথ্য নেই। তবে স্থানীয়রা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মনোরঞ্জন দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের রঞ্জিত কুড়ি (৩৬)। স্থানীয়দের ভাষ্য, মনোরঞ্জন, সুজিত ও রঞ্জিত মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’-এর মালিক সজল দাসের কাছ থেকে অ্যালকোহলজাতীয়…

Read More

মরক্কো থেকে স্পেনের স্বশাসিত ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টাকালে অন্তত ১৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত অতিক্রম করে কয়েক হাজার মানুষের একযোগে সেউতায় প্রবেশের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে সামরিক বাহিনী মোতায়েন করেছে স্পেন সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই সাগরপথে সাঁতরে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ডুবে মারা গেছেন। এছাড়া তারাখাল (তারাহাল) সৈকতের ব্রেকওয়াটারের বেড়া অতিক্রমের সময় পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ, যাদের অধিকাংশই মরক্কোর নাগরিক, তারাখাল সৈকতের ব্রেকওয়াটার ঘুরে সেউতার সড়কে প্রবেশ করছেন। তাদের মধ্যে তরুণদের পাশাপাশি নারী ও ছোট শিশু নিয়ে আসা পরিবারও ছিল। ঘটনার পরও সীমান্তের মরক্কো অংশে আরও বহু মানুষ…

Read More

লবণ- রান্নাঘরের অতি পরিচিত এই উপাদানটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এর সঙ্গে জড়িয়ে আছে মানবসভ্যতার হাজার বছরের ইতিহাস। সাম্রাজ্যের উত্থান-পতন, উপনিবেশ বিস্তার, যুদ্ধ, বিপ্লব, বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি এমনকি ভাষার উৎপত্তিতেও রয়েছে লবণের প্রভাব। মার্ক কার্লানস্কির ‘সল্ট: এ ওয়ার্ল্ড হিস্টোরি’ তুলে ধরা হয়েছে, কীভাবে একটি সাধারণ খনিজ পদার্থ বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার লেখক গ্রাহাম ম্যাকগ্রেগর ও হিউ ডি ওয়ার্ডেনারের ‘সল্ট, ডায়েট এন্ড হেলথ’ বইয়েও লবণের বহুমাত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে। মানবসভ্যতার শুরু থেকেই মানুষ বিভিন্ন পদ্ধতিতে লবণ সংগ্রহ করে আসছে। প্রাচীনকালেই মানুষ বুঝেছিল, লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি মাংস ও মাছ সংরক্ষণের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে স্থায়ী বহিষ্কার এবং ছয়জন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে সংগঠনটি আইন, দীর্ঘদিনের ঐতিহ্য ও ন্যায়বিচারের পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এ পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ১০ জন শিক্ষকের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, ২৮ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় একজন অধ্যাপককে স্থায়ী বহিষ্কার এবং ছয়জন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত ২২ জুন সিন্ডিকেটের আরেক সভায় তিনজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা…

Read More

গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না, বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনগত যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে এলে তো ভালো। তিনি দেশে এলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’ শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানান…

Read More