রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। এ সময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরিজের লোগো সম্বলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা…
Author: টাইমস রিপোর্ট
কারামুক্তির এক সপ্তাহের মাথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। জুলাইয়ের…

