ফরিদপুরে সালথায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১২

ফরিদপুরে সালথায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১২
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
‎

এ বিষয়ে বক্তব্য জানতে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad