পাকিস্তানে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

পাকিস্তানে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে বিশ্বের ১২তম উচ্চতম পর্বত ব্রড পিক। ছবি: ইউকিপিডিয়া
Advertisement
Advertisement

পাকিস্তানের উত্তরাঞ্চলে বিশ্বের ১২তম উচ্চতম পর্বত ব্রড পিকে তুষারধসে নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজাসহ ১০ আরোহীর মৃত্যু হয়েছে।

নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার তার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড সামাজিক যোগাযোগমাধ্যমে পুরজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রতিষ্ঠানটি জানায়, ব্রড পিকে অভিযান চালানোর সময় তুষারধসে নির্মল পুরজা এবং অভিযানের অন্য সদস্যরাও প্রাণ হারিয়েছেন। তবে অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

৪৩ বছর বয়সী নির্মল পুরজা বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে সবচেয়ে কম সময়ে আরোহণের রেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে তিনি ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করেন। পরে তার এই কীর্তি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। যদিও ২০২৩ সালে তার সেই রেকর্ড ভেঙে যায়।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের ৮ হাজার ৫১ মিটার উচ্চতার ব্রড পিকে ১০ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন পুরজা। স্থানীয় সময় দুপুরের দিকে তুষারধসে পুরো দলটি নিখোঁজ হয়।

দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। হেলিকপ্টার উড়ানোও কঠিন হয়ে পড়ে। শুক্রবার চারটি মরদেহের অবস্থান শনাক্ত করা হলেও তিনটি উদ্ধার করা সম্ভব হয়। শনিবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

গিলগিট-বালতিস্তান প্রশাসন উদ্ধার হওয়া তিনজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাধিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস।

অভিযানকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন পাঁচজন নেপালি, একজন ওমানি, একজন মার্কিন, পাকিস্তানের সোহাইল সাখি, চীনের ওয়াং নামে এক পর্বতারোহী এবং আরেকজন আরোহী। পাকিস্তান অ্যালপাইন ক্লাব প্রথম তাদের নিখোঁজ হওয়ার খবর জানায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad