চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ভুটভুটিতে থাকা লোকজন হতাহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবুল হায়াত দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য একজন ঘটনাস্থলেই মারা যান।

আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন মারা যান ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad