ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ২০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। বুধবার ভোরে চালানো এ হামলা সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সমন্বয়ে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালায়। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করে। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব উত্তেজনা বাড়াতে চায়…
Author: টাইমস রিপোর্ট
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার বিকালে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। বুধবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এখনও অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্তদের সতর্ক থাকার আহ্বান জানান। জাপানের আত্মরক্ষা বাহিনী (সেলফ-ডিফেন্স ফোর্স) উদ্ধারকর্মীদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালাচ্ছে। তারা দুর্গত এলাকায় পানি সরবরাহ, রোগী পরিবহন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় সাহায্য করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে…
ভারতে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে আবারও দেশজুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার দলটির মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে কেন্দ্র করে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে। এর আগে দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে করা বেশকিছু আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে যাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই, এমন আটক ব্যক্তিদের…
সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই সজীব ও সুজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে। সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে তিনি ছোট ভাই সুজনকে কাজের জন্য সৌদি আরবে নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি…
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার বিমানবন্দর থানার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। সাগর পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ.ফ.ম নূরতাজ আলম বাহার। মামলার বিবরণে…
জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার বিকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর কুমামোতো প্রদেশের পশ্চিম উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো অঞ্চলে, যা রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেন। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির হিসাব এবং প্রয়োজনে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের…
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
যশোরে জামায়াতের এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে শিশু নির্যাতন এবং এক নারী অভিভাবককে মেরে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা সোমবার স্থানীয় আল মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিক্ষার্থীকে মারধরের করেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রোকসানা বেগম নামে এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ…
বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের অগ্রগতি এবং অর্থনীতি ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংবিধানিক সংস্কারের উদ্যোগ, অর্থনৈতিক সংস্কার এবং বিচারব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বাংলাদেশ-স্পেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে…
বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা) বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন ফ্যাসিলিটি গড়ে তোলার পরিকল্পনা করছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের এক বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার ভিত্তিতে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী। বর্তমানে প্রতিষ্ঠানটি…

