সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন
লক্ষ্মীপুরের প্রবাসী দুই ভাইয়ের কফিনবন্দী লাশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই সজীব ও সুজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে। সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে তিনি ছোট ভাই সুজনকে কাজের জন্য সৌদি আরবে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাদের মরদেহ দেশে আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad