বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে ফেলা হয়েছিল: ত্রাণমন্ত্রী

বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে ফেলা হয়েছিল: ত্রাণমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত বিভাগগুলোকে পঙ্গু করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করার কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, বিভিন্ন স্তরে এখনও অনিয়ম আছে, দুর্নীতি রয়েছে, অসামঞ্জস্যতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ‘আপনারা দেখেছেন আমরা কুড়িগ্রাম জেলাকে বেশি গুরুত্ব দিয়েছি। হয়তো অনেকে ধারণা করতে পারে কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে, সরকার অবহেলা করবে। কোনো অবস্থাতেই এটা অবহেলার মধ্যে থাকবে না। যেহেতু এটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমরা এজন্য অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছি। যাতে মানুষের কর্মসংস্থান হয় এবং মানুষ এই সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে।’

এ ছাড়াও কুড়িগ্রামের বালু গবেষণা কেন্দ্র, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কুড়িগ্রাম ও উলিপুরের বাইপাস সড়ক নিয়ে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরে তিনি রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী ও জেলা এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে: আখতার হোসেন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad