বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে সাবেক এক স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আমেনা খানম (৬৫)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রার্থমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা ও বাড়ির মালিক রিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। বুধবার রাতে হঠাৎ ওই বাসা থেকে গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়া তা আমেনার ছেলেকে জানান। তার ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, নিহত শিক্ষিকার ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় থাকা আমেনা খানমের মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad