ভারতে তাক করে চীনের মাইটি ড্রাগন!

ভারতে তাক করে চীনের মাইটি ড্রাগন!
ছবি: আনন্দবাজার পত্রিকা
Advertisement
Advertisement

ভারতের দিকে তাক করে সর্বাধুনিক প্রযুক্তির ১১টি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এনডিটিভির এই খবরে ভারতের সামরিক মহলে বেশ হৈচৈ পড়ে গেছে।

এনডিটিভিকে উদ্ধৃত করে সেই খবর প্রচার করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ভারত-চীন সীমান্তের খুব কাছে দুটি বিমানঘাঁটিতে জে-২০ স্টেলথ নামের এসব যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

বিশ্বের সামরিক জগতে ‘মাইটি ড্রাগন’ নামে পরিচিত এই যুদ্ধবিমান রাডারের নজর এড়াতে অত্যন্ত দক্ষ। এই বিমানে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্‌ড অ্যারে (এইএসএ) রাডার রয়েছে, যা একসঙ্গে একাধিক নিশানায় নজরদারি চালাতে পারে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি উপগ্রহচিত্রে ভারতের উত্তর লাদাখে দেশটির বিমান বাহিনীর ঘাঁটির ২৪৫ কিলোমিটার দূরে চীনের জিনজিয়াঙের হোটান বিমানঘাঁটিতে ৭টি জে-২০ স্টেলথ বিমান মোতায়েন করা হয়েছে। বাকি চারটি বিমান মোতায়েন করা হয়েছে অরুনাচল প্রদেশের তাওয়াং থেকে ৩৪৪ কিলোমিটার দূরে ডামজুং বিমানঘাঁটিতে।

চীন পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান জে-২০ স্টেলথ বা ‘মাইটি ড্রাগনে’র উৎপাদন বাড়াচ্ছে বলেও জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম নিউজ-১৮ হিন্দি। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চীনের কাছে ৩০০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে বলে বেশ কয়েকটি সূত্রে দাবি করার কথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad