রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২

রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন নাসিমা বেগম (৩৫) ও ফিরোজ (৪১)। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরের মিরপুর কলেজের পেছনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহত দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা মো. রুবেল জানান, তার শাশুড়ি রাজিয়া বেগম (৪৫)। থাকেন মিরপুর ১০ নম্বরে। টিসিবির পণ্য নিতে তিনি মিরপুর কলেজের পেছনের রাস্তায় লাইনে দাঁড়িয়েছিলেন। তখনই পাশের বাউন্ডারি দেয়াল ধসে তাদের ওপরে পড়ে।

আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার পায়ে আঘাত পেয়েছে।

তিনি জানান, একই লাইনে দাড়িয়েছিলেন ফিরোজও। তাকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাতে হাসপাতালে এসে নিহতের স্ত্রী সাহিদা আক্তার তার পরিচয় শনাক্ত করেন। নওগা সদর উপজেলার খাগুরকড়ি হাতিপুতা গ্রামের আমজাদ চৌধুরীর ছেলে ফিরোজ। স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে থাকতেন মিরপুর-১, নবাবেরবাগ এলাকার একটি টিনসেড বাসায়।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এনআইডি, ছবি ও স্ত্রীর ভাষ্য শুনে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ হস্তান্তরের পরবর্তী কার্যক্রম চলছে। রাজিয়া নামে এক নারী ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

এ ছাড়া, এই ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নাসিমা বেগম (৩৫) নামে এক নারী মারা গেছেন। তার বাসা মিরপুর-২ নম্বরের জনতা হাউজিংয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad