মহাখালী যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পরিবহন শ্রমিক নেতারা

মহাখালী যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পরিবহন শ্রমিক নেতারা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে স্বেছাসেবক হিসেবে সেবা  দিচ্ছেন তারা ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবির খানের নেতৃত্বে পরিবহন মালিক ও শ্রমিকরা ট্রাফিক ব্যবস্থাপনার কাজে অংশ নেন। এ সময় টার্মিনাল এবং টার্মিনালের বাইরে বসা অকেজো বাস পূর্বাচলে সরিয়ে দেওয়া হয়। এছাড়া যাত্রী নিয়ে যেসব বাস টার্মিনালের সামনে আসে সেগুলো টার্মিনালের ভিতরে ঢুকানো হয়।

হুমায়ুন কবির খান বলেন, কমিউনিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের সাথে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশন যৌথভাবে কাজ করছে। টার্মিনালের সামনে রাস্তা যানজট মুক্ত করার লক্ষ্যে পুলিশ যে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি তাতে একাত্মতা পোষণ করে সহযোগিতা করে আসছে। ধারাবাহিক ভলেন্টিয়ার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার সেখানে অংশ নেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কে টার্মিনালের কারণে যাতে যান চলাচল ব্যাহত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার এবং পরিবহন মালিক শ্রমিকরা। দিনে রাতে পালাক্রমে পরিবহন শ্রমিকরা সমিতির তদারকিতে কাজ করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad