পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত, বিক্ষোভ

পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত, বিক্ষোভ
Advertisement
Advertisement

‎রাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দুর্ঘটনায় জড়িত ড্রামট্রাকটি আটকে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন এবং দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন।

আরও পড়ুন

এ সময় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত ট্রাকটিসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে পুলিশকেও ঘটনাস্থলে আসতে বাধা দেওয়া হয়।

অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়রা একজন সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।

পরবর্তীতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad