কানাডার ৩টি ফেডারেল আসনে নির্বাচন ৩১ আগষ্ট

কানাডার ৩টি ফেডারেল আসনে নির্বাচন ৩১ আগষ্ট
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আসনগুলো হলো ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো, অন্টারিওর বিচেস-ইস্ট ইয়র্ক এবং কুইবেকের শিকুতিমি-লে ফিয়র। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন, নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেল পদ ছাড়ায় এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উইলকিনসন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মার্টেলকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে স্পিকারকে বাদ দিয়ে হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসনসংখ্যা ১৭১। তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর ২৮ আগস্ট পদত্যাগ করলে তা কমে ১৭০-এ নেমে আসবে।

এ অবস্থায় সরকারকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে লিবারেলদের অন্তত একটি আসনে জয় প্রয়োজন। সে ক্ষেত্রে তাদের আসনসংখ্যা আবার ১৭১ হবে এবং সমসংখ্যক ভোটের পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা বজায় থাকবে।

আরও পড়ুন

অন্যদিকে, বিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা সেপ্টেম্বরের শেষ দিকে ১৬৫-এ দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ এমপি ক্যাথি ওয়াগানটল ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। এছাড়া এনডিপির এমপি আলেক্সান্দ্র বুলরিস কুইবেকের প্রাদেশিক নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং নির্বাচন ঘোষণার পর তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

তবে কুইবেকের সাঁ-ইয়াসিন্ত-ব্যাগো-আকতঁ আসনে এখনো উপনির্বাচনের ঘোষণা দেওয়া হয়নি। এ আসনের সাবেক ব্লক কুইবেকোয়া এমপি সিমোঁ-পিয়ের সাভার-ত্রঁবলে প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ আসন নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

ইতোমধ্যে তিনটি আসনের জন্য লিবারেল পার্টি ব্রেডেন কেলি, তানভির শাহনাওয়াজ এবং ড্যানিয়েল গোবেইলকে প্রার্থী করেছে। কনজারভেটিভ পার্টি স্টিফেন কারান ও রেজি গদ্রোর প্রার্থিতা ঘোষণা করেছে। অন্যদিকে, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad