দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন নির্ধারিত দর শুক্রবার থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
এর আগে গত সোমবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল দুই লাখ ২৯ হাজার ৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম দুই লাখ ১৮ হাজার ৮১৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৮৭ হাজার ৯০৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল এক লাখ ৫৩ হাজার ৪৯৬ টাকা।
এর মধ্য দিয়ে চলতি বছরে দেশের বাজারে সোনার দাম মোট ১২১ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার কমানো হয়েছে।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার ৩১৬, ২১ ক্যারেট রূপার দাম প্রতি ভরি চার হাজার ১৪১, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম তিন হাজার ৫৫৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৬৮৩ করা হয়েছে।


