মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলিতে নিহত ১

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলিতে নিহত ১
ছবি: বিএসএস
Advertisement
Advertisement

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। আহত দুজনও পুরুষ, যাদের বয়স ৩৯ বছর।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রগুলোর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বন্দুকযুদ্ধ ও হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশের উচ্চনিরাপত্তা এলাকায় এ ধরনের হামলা বিরল। যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad