জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের আওতায় গণিত ও ভৌত বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট ৪২৬টি আসনের বিপরীতে আবেদন করেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ১৪১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল জানতে এখানে ক্লিক করুন: ju-admission.org.

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর