Author: টাইমস রিপোর্ট

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই সতর্কসংকেত দেয়। বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,…

Read More

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরায় কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর একমত হন দুই নেতা। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শনিবার মালেতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাবার্তা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকারের…

Read More

নেত্রকোনা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা,জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের…

Read More

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের মিছিলে ওপর একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, আর তিনজন জীবনসংকটে রয়েছেন। শনিবার রাতে এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে একটি সাদা রঙের গাড়ি বার্লিনের কেন্দ্রস্থল টিয়ারগার্টেন পার্ক এলাকায়, ব্রান্ডেনবুর্গ গেটের কাছে, ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পরে একটি গাছে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি। বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন ইসলামপন্থী হিসেবে পুলিশের কাছে পরিচিত। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো তাকে…

Read More

পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী আগামী ২৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আয়োজন সফল করতে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন কার্যক্রম এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুন্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম ও প্রাক্তন ছাত্রীরা। সভায় বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের প্রতীক। হীরক জয়ন্তী আয়োজনের…

Read More

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী উসমানপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা। পরিবারিক সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল…

Read More

কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের টহলদলের সদস্যরা জানতে পারেন, নিহত শিশুটি ওই টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় ফোন করে জনতা স্কুল রোড এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর দেওয়া হয়। সে সময় শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশের…

Read More

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব নেওয়ার পর ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার দায়িত্ব গ্রহণের পরদিন তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে সই করেন। এরপর নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সুসজ্জিত নৌবাহিনীর দলের গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান, গত কয়েক দিন দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত নন। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার তিনি দেশে ফেরেন। বিমানবন্দরে গণমাধ্যমকে স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব নিতে হয়। আর সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেন…

Read More

বাংলাদেশকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়ন সরকারের প্রধান লক্ষ্য। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গবেষণাপ্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিকস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থপাচার ও…

Read More