মুইজ্জু-খলিলুর বৈঠক, সার্ককে পুনরুজ্জীবিত করার তাগিদ

মুইজ্জু-খলিলুর বৈঠক, সার্ককে পুনরুজ্জীবিত করার তাগিদ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালেতে সৌজন্য সাক্ষাত করেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরায় কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর একমত হন দুই নেতা।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শনিবার মালেতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাবার্তা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি মালদ্বীপের সমর্থনের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

খলিলুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad