ঢাকা রেঞ্জে ডিআইজি মোস্তাফিজুরের যোগদান

ঢাকা রেঞ্জে ডিআইজি মোস্তাফিজুরের যোগদান
মো. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জে ডিআইজির দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তার বাড়ি পাবনা জেলার ঈশরদী।

২০ ব্যাচের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রেঞ্জ কার্যালয়ে প্রবেশ করলে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সয়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমানসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি ইকবাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত মোস্তাফিজুর রহমান।

ইকবাল হোসেন গত ২৩ আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। বৃহস্পতিবার তাকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়। একই দিনে মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad