রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার জন্য স্পিকারের সময় চাইবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার জন্য স্পিকারের সময় চাইবে ইসি
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে শিগগিরই সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়- তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। যার জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ  সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশনের সচিবালয়ে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা তৈরি করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad