ওসমান হাদি হত্যা, ফয়সালের স্ত্রীর জামিন আবেদন খারিজ

ওসমান হাদি হত্যা, ফয়সালের স্ত্রীর জামিন আবেদন খারিজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন শামীমের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কানিজ ফাতেমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদুল আলম দোহা ও সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।

পরে হোসনে মোবারক জানান, আদালত জামিন না দিয়ে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এ মামলায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেপ্তার করে র‌্যাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad