দুর্ঘটনাস্থলে পুলিশি টহলে গিয়ে বাবা পেলেন ছেলের মরদেহ

দুর্ঘটনাস্থলে পুলিশি টহলে গিয়ে বাবা পেলেন ছেলের মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের টহলদলের সদস্যরা জানতে পারেন, নিহত শিশুটি ওই টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় ফোন করে জনতা স্কুল রোড এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর দেওয়া হয়। সে সময় শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে যায়। ওই টহলদলে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য শামসুল হকও।

আরও পড়ুন

ঘটনাস্থলে পৌঁছে টহলদলের সদস্যরা দেখতে পান, নিহত স্কুলছাত্রটি শামসুল হকের ছেলে তুহিন।

পুলিশ জানায়, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়েছিল তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad