বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব নেওয়ার পর ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার দায়িত্ব গ্রহণের পরদিন তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে সই করেন।
এরপর নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সুসজ্জিত নৌবাহিনীর দলের গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


