ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থমকে গেছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার বলেন, ওয়াশিংটনের সঙ্গে দিল্লির আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে আর এগোনো যাচ্ছে না। এটি বেশ কঠিন হয়ে পড়েছে।

রয়টার্সের খইবরে বলা হয়, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই চুক্তি নিয়ে এখনো যে দরকষাকষি চলছে এবং কোনো পক্ষই তাতে ছাড় দিতে নয়- সীতারামনের মন্তব্য তার আরেকটি ইঙ্গিত।

নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সীতারামন বলেন, ‘যে পর্যায়ে আছি, কোনো এক পক্ষের আরও ছাড় দেওয়া কিংবা বেশি কিছু দাবি করা দুই দেশের জন্যই “খুব, খুব কঠিন” হবে। হয়তো আলোচনার যদি আরও কোনো সুযোগ থাকে, তাহলে দুই পক্ষই সেটি কাজে লাগাবে।’

‘আলোচনা এখনো চলছে। এটি সফল হলেও জোরালোভাবে দরকষাকষি হওয়া একটি চুক্তি হবে।’

আরও পড়ুন

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং একে অপরের বাজারে প্রবেশসংক্রান্ত দীর্ঘদিনের জটিলতাগুলো সমাধানের লক্ষ্যে ভারত ও যুক্তরাষ্ট্র ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘দিল্লির সঙ্গে শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।’

তবে ভারতীয় অর্থমন্ত্রীর দাবি, এখনো পর্যন্ত দুই দেশের বাণিজ্য ভারসাম্য দিল্লির পক্ষে রয়েছে এবং ঘাটতিতে রয়েছে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘তারা (ট্রাম্প প্রশাসন) এই ভারসাম্যহীনতা কমাতে চাইবে। কাজেই আমাদের কাছে এখনো চাপ প্রয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad