ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প
ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় তিনি বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনা করেন।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এমন একজন নেতা বেছে নেওয়া দরকার যিনি চুক্তি করতে পারেন। কোনো এক কারণে জেলেনস্কি তা করতে পারছেন না।’

২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকলে এই যুদ্ধ শুরুই হতো না বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘অযোগ্যতার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছে। দেশটির ৩০ শতাংশ ভূখণ্ড হাতছাড়া হয়েছে। দুই পক্ষে ২০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি। ইউক্রেনের এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত।’

এর আগে ইউক্রেন সীমান্তে হামলা ও চলমান যুদ্ধে রাশিয়ার ওপর থেকে তেল বিষয়ক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে মার্কিন সিদ্ধান্তকে জেলেনস্কি ‘দুর্বল’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ইউক্রেনে সাম্প্রতিক রুশ হামলার কঠোর সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি লেখেন, ‘ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার জন্য ধন্যবাদ হিসেবে রাশিয়া জাপোরিযিয়ার আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলেছে।’

এর আগে শুক্রবার ট্রাম্প জানান, মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার চুক্তি হয়েছে।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে।’ রাশিয়াও বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। নভেম্বর থেকে আরও বড় চালানে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে হুথি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা হামলার খবরটি জেনেছি। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’ কৌশলগত ক্ষেত্রে সৌদি জোটের সঙ্গে যৌথ অভিযানে যোগ দেওয়া হবে কি না, তা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad