নির্বাচিত সরকারের ক্ষমতা স্থগিত/ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা
৭ অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার জেলায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলের সমর্থকদের একটি মিছিল। ছবি: এএফপি/ বাসস
Advertisement
Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের অধীনে এ জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কার্যত প্রদেশটির নির্বাচিত সরকারের ক্ষমতা স্থগিত হয়ে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার’ বিষয়টি পর্যালোচনা করে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হলো, যখন ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী থাকলেও দেশজুড়ে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad