গণতন্ত্র শক্তিশালী ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: ফখরুল

গণতন্ত্র শক্তিশালী ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
Advertisement
Advertisement

বাংলাদেশকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়ন সরকারের প্রধান লক্ষ্য।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গবেষণাপ্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিকস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আরও পড়ুন

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের কারণে অর্থনীতি চাপে পড়েছে। তবে জনগণের শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতকে কার্যকর করা এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে শিল্প, কৃষি ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনিশ্চিত সময়, উদীয়মান বিশ্বব্যবস্থায় বাংলাদেশ ও পরিবর্তনশীল বিশ্ব, প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, রাজনীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। এতে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad