বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
Advertisement

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরুজ্জামান। এ সময় তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মনিরুজ্জামানের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি শওকত আলীর ছেলে এবং মাভাবিপ্রবির আইসিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

তার অকালমৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। মনিরুজ্জামানের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য এ বি এম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad