Author: টাইমস রিপোর্ট

ভারতে নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণ বিক্ষোভকারীদের বুধবার রাতে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হন। ‘ককরোচ’ আন্দোলনের নেতারা ঘোষণা দেন, মে মাসের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলন অব্যাহত থাকবে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে এবং চলতি সপ্তাহে…

Read More

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালান সদর উপজেলা ভুমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন ২টি, রহিমের ১টি এবং তুহিনের ১টি বাল্কহেড জাহাজ রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা…

Read More

মালয়েশিয়ায় বহুতল ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় যান এবং কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মিল্লাত হোসেন। নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন তার ভাই। কাজের সময় ভবন থেকে…

Read More

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)। পুলিশ জানায়, ভোররাতে বটতলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি,…

Read More

নড়াইল সদর উপজেলার একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে। সোমবার রাতে নিহতের বাবা সদর থানায় মামলা করেন।…

Read More

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বুধবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনা দাম ভরিতে ২ হাজার ৭৪৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৮ টাকা। বুধবার সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।…

Read More

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের বৈশ্বিক র‌্যাংকিং হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের অবস্থান। তবে উন্নতি হলেও বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকাতেই রয়েছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশ ও উত্তর কোরিয়ার অবস্থা সমান। এর নিচে রয়েছে কেবল নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। আফগানিস্তান তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এসব দেশের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার। হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্টকে…

Read More

ইরানে টানা ১১ দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করার কূটনৈতিক উদ্যোগ চললেও নতুন করে কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, সর্বশেষ হামলায় ইরানের বিমানঘাঁটির হ্যাঙ্গার ও ড্রোন সংরক্ষণাগারসহ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা আরও জোরদারের ইঙ্গিত দেওয়ার পরই এ অভিযান চালানো হয় বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তান সফর করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরান অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিল। তবে চলমান…

Read More

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে মানা করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।  এর আগে মরিয়ম বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় স্বামী জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেন। স্থানীয় ও প্রতক্ষদশীরা জানায়, বিগত ২বছর পূর্বে চট্টগ্রামের মরিয়মকে বিয়ের পর রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। তাদের পরিবারে ৫ মাসের সন্তান রয়েছে। জহিরুল…

Read More

খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি উল্লেখ করেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছিল। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয়…

Read More