Author: টাইমস রিপোর্ট

এবারের বিশ্বকাপ আসরের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি। তবে তার মতে, এই টুর্নামেন্টের প্রকৃত বিজয়ী শুধু কোনো দল নয়, বরং যুক্তরাষ্ট্রও। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত দেখা গেল আমরা একটি ফুটবলপ্রেমী দেশ। আমার মনে হয়, আমরা সেই অবস্থান ধরে রাখব। এই টুর্নামেন্ট সত্যিই পুরো বিশ্বকে একত্র করেছে।’ হোয়াইট হাউসের জন্য এবারের বিশ্বকাপ ছিল এক বছরেরও বেশি সময় ধরে চলা নানা ধরনের প্রস্তুতি ও চ্যালেঞ্জের সমাপ্তি। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ…

Read More

কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, গত ১৮ জুলাই রাত ৯টা ২০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাসেল (২৮) ও তার সহযোগী অটোরিকশাচালক আরমান (২১)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা এবং আরমান একই এলাকার জুম্মাপাড়ার বাসিন্দা। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আ.…

Read More

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশো-২০২৬-এ অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। তার সঙ্গে বিমানের আরও চারজন পরিচালক সফরে অংশ নেবেন। সরকারি নথি অনুযায়ী, এই সফরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে, যার সম্পূর্ণ অর্থ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সফরের অনুমোদন দেন। অনুমোদন-সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, কাইজার সোহেল আহমেদ শিগগিরই ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন এবং আগামী ২৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। সফরকাল এবং যাতায়াতের সময়কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনকাল (অন-ডিউটি) হিসেবে গণ্য করা হবে। বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল)…

Read More

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালায়। পরে জানা যায়, নিখোঁজ ২ জন নদীর অন্য পাড়ে সাঁতরে উঠেছে। তাদের কাছে মোবাইল না থাকায় তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের…

Read More

বর্ষার আবহ, রবীন্দ্রসংগীতের সুর আর শত শত নৃত্যশিল্পীর প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ষাবরণ নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। আর্থি আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০ এর বেশি নৃত্যশিল্পী অংশ নেন। শিশু থেকে প্রবীণ – বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বকুলতলা পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকঐতিহ্যভিত্তিক ১৬টি নৃত্য পরিবেশনা উপস্থাপন করা হয়। খোলা আকাশের নিচে বর্ষার আবহে একের পর এক পরিবেশনায় মুগ্ধ হন…

Read More

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের ধানবীজ ও চারা দেওয়া হবে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে খুরা রোগের (এফএমডি) টিকার আওতায় আনা হবে। শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ এবং গবাদিপশুকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। বন্যার পানি দীর্ঘ সময় জমে থাকায় অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য ইউনিয়ন ও ব্লক পর্যায়ে সংগ্রহ করে প্রয়োজনীয় ধানবীজ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।…

Read More

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি-৭৭)। জাতিসংঘ সদরদপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্টাভরোস ল্যামব্রিনিডিস এবং জি-৭৭ অ্যান্ড চায়নার চেয়ারম্যান ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে-এর সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন জানানো হয়। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।…

Read More

বাংলাদেশের জনমিতিক সহনশীলতা, নারীর ক্ষমতায়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার অঙ্গীকার করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডিয়েনে কেইতা । নিউইয়র্কে ইউএনএফপিএ সদরদপ্তরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে উপদেষ্টা সরকারের অগ্রাধিকার কর্মসূচি তুলে ধরে বলেন, নারীকে কেন্দ্র করে জীবনচক্রভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, ফ্যামিলি কার্ড কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, যুবদের দক্ষতা উন্নয়ন ও…

Read More

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন স্বঘোষিত বেলুচ প্রতিনিধি মীর ইয়ার বেলুচ। তিনি দাবি করেছেন, বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী অঞ্চলটির ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রদেশটি তামা, স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ। আরব সাগর উপকূলে অবস্থানের কারণে এটি দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার সংযোগস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো অভিযোগ করে আসছে, কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও স্থানীয় জনগণ তার ন্যায্য সুবিধা…

Read More

জুনে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজারে পৌঁছেছে। জাতিসংঘের আশঙ্কা, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে মৃতের নিশ্চিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩০ জনে। প্রায় এক মাস আগে আঘাত হানা এই দুর্যোগে আরও কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে প্রায় ১৭ হাজার মানুষ আহত অবস্থায় রয়েছেন এবং ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ভূমিকম্পের পর থেকেই ভেনেজুয়েলার উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার তৎপরতা ধীরগতির। ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো বলেন, ‘ভূমিকম্পের পরপরই…

Read More