অর্ধকোটি টাকা খরচে বিমানের এমডিসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাজ্য সফর

অর্ধকোটি টাকা খরচে বিমানের এমডিসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাজ্য সফর
কাইজার সোহেল আহমেদ । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশো-২০২৬-এ অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। তার সঙ্গে বিমানের আরও চারজন পরিচালক সফরে অংশ নেবেন।

সরকারি নথি অনুযায়ী, এই সফরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে, যার সম্পূর্ণ অর্থ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সফরের অনুমোদন দেন। অনুমোদন-সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, কাইজার সোহেল আহমেদ শিগগিরই ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন এবং আগামী ২৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

সফরকাল এবং যাতায়াতের সময়কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনকাল (অন-ডিউটি) হিসেবে গণ্য করা হবে।

বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল) উম্মে কুলসুম স্বাক্ষরিত এক অফিস আদেশে ব্যবস্থাপনা পরিচালকের সফরের অনুমতির বিষয়টি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশো ২০২৬-এ বিমানের প্রতিনিধিদলের অংশগ্রহণ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad