সেনবাগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

সেনবাগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু
মো. আল আমিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীর সেনবাগে বৃষ্টির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের বাসিন্ধা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ী থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফেরার পথে মুষলধারে বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন আল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad