ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তাদের মধ্যে নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad