চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, নিবন্ধন শুরু

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, নিবন্ধন শুরু
Advertisement
Advertisement

পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী আগামী ২৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আয়োজন সফল করতে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন কার্যক্রম এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুন্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম ও প্রাক্তন ছাত্রীরা।

সভায় বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের প্রতীক। হীরক জয়ন্তী আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের সামনে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। তাই অনুষ্ঠানটি সফল করতে সকল প্রাক্তন ছাত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, প্রাক্তন ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এই আয়োজনকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে। বিদ্যালয়ের প্রতি ভালোবাসার টানে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে হীরক জয়ন্তীর মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬। নিবন্ধন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধনের টাকা ঢাকা ব্যাংক, চাটমোহর শাখা (হিসাব নম্বর: ৩০৩-২০১-০০২০৩৮৭, রাউটিং নম্বর: ০৮৫৭৬০৬৪৪) অথবা বিকাশ নম্বর ০১৮১০-৩৬২৬৫০-এ পাঠাতে হবে। বিদেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে সুইফট কোড: DHBLBDDH ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় ট্রানজেকশন আইডি, লেনদেনের তারিখ এবং টাকার পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধনের জন্য নিচের লিংকে যোগাযোগ করুন।

https://forms.gle/iscnMASD8vbSPW6k8

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad