অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাসনিম ঐশী অস্ট্রেলিয়ার এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ের (ইসিইউ) শিক্ষার্থী ছিলেন।

ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য জানানো হয়। ঐশীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে হাইকমিশন।

আরও পড়ুন

এদিকে ঐশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পার্থ (বিসাপ)। সংগঠনটি জানিয়েছে, এ  ঘটনায় পার্থের বাংলাদেশি শিক্ষার্থীসমাজ গভীরভাবে শোকাহত।

এক বিবৃতিতে বিসাপ ঐশীর পরিবার, বন্ধু, সহপাঠী ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad