গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবারসকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আফজাল হোসেনও মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

এসময় এমপি আফজাল হোসেন বলেন, এই এলাকা আমার। আমি কুমারখালীতে এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। ইতিপূর্বে এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। এবার যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad