সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।’
শুক্রবার দুপুরেই ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার। তার পরপরই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তিনি।
গত কয়েকদিন থেকেই আলোচনায় ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। এমন আলোচনার মধ্যে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন স্পিকার।


