বার্লিনে জনতার ওপর গাড়ি তুলে হামলা, নিহত ১

বার্লিনে জনতার ওপর গাড়ি তুলে হামলা, নিহত ১
ক্রিস্টোফার স্ট্রিট ডে উদ্‌যাপন বাতিল হওয়ার পর বার্লিনে জরুরি সেবা কর্মী ও পুলিশ সদস্যদের জড়ো হতে দেখা যায়। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের মিছিলে ওপর একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, আর তিনজন জীবনসংকটে রয়েছেন। শনিবার রাতে এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে একটি সাদা রঙের গাড়ি বার্লিনের কেন্দ্রস্থল টিয়ারগার্টেন পার্ক এলাকায়, ব্রান্ডেনবুর্গ গেটের কাছে, ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পরে একটি গাছে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন ইসলামপন্থী হিসেবে পুলিশের কাছে পরিচিত। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা একটি ভ্যানকে জনতার মধ্যে ঢুকে পড়তে দেখেছেন। পরে একজন ব্যক্তিকে গাড়ি থেকে নেমে হেঁটে পালিয়ে যেতে দেখা যায়।

ঘটনার সময় বার্ষিক ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) বা বার্লিন প্রাইড উদ্‌যাপনে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন। ইউরোপের বৃহত্তম এলজিবিটিকিউ+ আয়োজনগুলোর একটি হিসেবে পরিচিত এ উৎসব চলাকালেই হামলার ঘটনায় পুরো অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়।

১৯৬৯ সালের নিউইয়র্কের স্টোনওয়াল আন্দোলনের স্মরণে প্রতিবছর আয়োজিত ক্রিস্টোফার স্ট্রিট ডে সমতা, অন্তর্ভুক্তি এবং বৈষম্যবিরোধী দাবির পক্ষে একটি আয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad