২৭ জুলাই শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

২৭ জুলাই শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

২৭ জুলাই শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে।

সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাবে। ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পূর্বে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে নিজে নিবন্ধন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিসেও নিবন্ধন করা সম্ভব। সরকারি মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যাবে।

১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার ও কিডনি রোগ, স্নায়ুবিক এবং মানসিক ব্যাধি, ডিমেনশিয়া রোগী, ক্যান্সার আক্রান্ত হয়ে কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তিরা হজে যেতে পারবেন না। যক্ষ্মা ও হেমোরেজিক ফিবারের মতো সক্রিয় সংক্রামক রোগাক্রান্ত ব্যক্তিও অযোগ্য বিবেচিত হবেন। গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো মহিলা ফিটনেস সনদ পাবেন না।

প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদ সম্বলিত পাসপোর্ট প্রয়োজন হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad